আদালতের নির্দেশে মানিকগঞ্জে ৩২ কেজি গাঁজা ধ্বংস

মানিকগঞ্জে অর্ধমন গাঁজা ধ্বংস করল আদালত

মো: নোমান আহম্মেদবিশেষ প্রতিবেদক
🕙 প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৬ । ১:৪৭ পিএম

মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানায় দায়ের করা ছয়টি মাদক মামলার আলামত হিসেবে জব্দ করা ৩২ কেজি গাঁজা আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকেলে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুন হাসান খানের উপস্থিতিতে আদালতের নির্দেশনা অনুযায়ী মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়।

আদালত সূত্রে জানা যায়, ছয়টি মামলার মধ্যে পাঁচটি মামলায় জব্দ করা হয়েছিল ২০ কেজি শুকনা গাঁজা। এছাড়া অপর একটি মামলায় ৩ কেজি ওজনের চারটি গাঁজা গাছ জব্দ করা হয়। আদালতের মালখানায় সংরক্ষিত এসব মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ধ্বংস করা হয়েছে।

অর্ধমন গাঁজা ধ্বংস

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামুন হাসান খান বলেন, আদালতের আদেশ অনুযায়ী মালখানায় সংরক্ষিত গাঁজাগুলো ধ্বংস করা হয়েছে। আদালতের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সময়ে সময়ে জব্দ করা বিভিন্ন ধরনের মাদকদ্রব্য আইন অনুযায়ী ধ্বংস করা হয়ে থাকে।

গাঁজা ধ্বংসের সময় আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ