শিরোনাম
Advertisement
জাতীয়

মাহফুজ আলমের রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভস’র মানিকগঞ্জ জেলা কমিটি গঠিত

Advertisement

আরও পড়ুন

দেশের তরুণদের রাজনীতিতে ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করা এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে দায় ও দরদের বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অল্টারনেটিভস’ মানিকগঞ্জ জেলা কমিটি গঠন করেছে।

২৯ অক্টোবর ২০২৬ ঢাকা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মানিকগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চল থেকে ৭ জন সংগঠক এবং ৪ জন কার্যনির্বাহী সদস্য নিয়ে মোট ১১ সদস্যের এই প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কমিটির সদস্যরা সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন। তাদের প্রধান দায়িত্ব হবে মানিকগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলে রাজনীতি-সচেতন তরুণদের সঙ্গে যোগাযোগ স্থাপন, জুলাইয়ের শহীদ পরিবার, আহত যোদ্ধা ও সক্রিয় আন্দোলনকর্মীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে নতুন নেতৃত্ব গড়ে তোলা এবং একটি দায়িত্বশীল ও অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনকে বিস্তৃত করা।

এছাড়া পর্যায়ক্রমে জেলার বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক যোগাযোগ ও সংলাপের মাধ্যমে ছাত্র-শ্রমিক-নারী-কৃষক-জনতাকে এক করে সাংগঠনিক কাঠামো মজবুত করার কাজ এগিয়ে নেবে এই কমিটি।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ সাংগঠনিক প্রয়োজনের ভিত্তিতে পরবর্তীতে কমিটির সদস্য সংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি করা হবে।

নবগঠিত কমিটির সদস্যরা হলেন:

সংগঠক:
১. আব্দুল আলিম জমাদ্দার
২. এইচ কে আলিফ
৩. দুর্জয় হোসেন রাসেল
৪. মো পান্জু মিয়া
৫. মো রেজাউল করিম
৬. মো সোহান সরদার
৭. মো স্বপন মিয়া

কার্যনির্বাহী সদস্য:
১. এনামুল হাসান
২. ওমর ফারুক
৩. সাহিত্য রাফি
৪. শেখ প্রিয়া

প্রসঙ্গত, সাবেক অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও সাবেক এনসিপি নেত্রী তাজনুভা জাবীনের নেতৃত্বে ‘অল্টারনেটিভস’ প্ল্যাটফর্মটি গত ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করে। জুলাই চেতনাকে ধারণ করে সারাদেশে বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করছে সংগঠনটি।

এ বিভাগের আরও সংবাদ