শিরোনাম
Advertisement
সারাদেশ

মানিকগঞ্জে বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হলো জামিয়া রাহমানিয়া আরাবিয়ার পূনর্মিলনী অনুষ্ঠান ‘মেহফিলে উলফাত–২০২৬

Advertisement

আরও পড়ুন

জামিয়া রাহমানিয়া আরাবিয়ার মানিকগঞ্জস্থ বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃহস্পতিবার মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে পুনর্মিলনী অনুষ্ঠান ‘মেহফিলে উলফাত–২০২৬’। ‘ছিন্ন সুতোয় আবার বাঁধন’ প্রতিপাদ্যে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ১৫০ থেকে ২০০ জন শিক্ষার্থীর অংশগ্রহণ ঘটে। শিক্ষার্থীদের পারস্পরিক পরিচিতি বৃদ্ধি, পুরোনো স্মৃতিচারণ, ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা এবং পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের লক্ষ্যেই এ আয়োজন করা হয়।

জামিয়া রাহমানিয়া আরাবিয়ার মানিকগঞ্জস্থ ছাত্র পরিষদ “লাজনাতুত তলাবা মানিকগঞ্জ” এ পুনর্মিলনীর আয়োজন করে। সংগঠনটির উদ্যোগে প্রথমবারের মতো এত বড় পরিসরে এ ধরনের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। আয়োজনের বাস্তবায়ন কমিটির প্রধান ও আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জামিয়ার বর্তমান ছাত্র রাঈসুল ইসলাম তাছনীম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা মাহফুজুল হক, মহাসচিব, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। অনুষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা আমিনুর রহমান, মুহাদ্দিস, মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা হিফজুর রহমান, প্রধান মুফতি, জামিয়া রাহমানিয়া আরাবিয়া; মুফতি আশরাফুজ্জামান, শিক্ষা সচিব, জামিয়া রাহমানিয়া আরাবিয়া; আল্লামা শাহ মোহাম্মদ সাঈদ নূর; আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী; মাওলানা রিয়াজুল হক কাসেমী এবং মাওলানা ইসমাইল হোসাইন।

দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের পারস্পরিক পরিচিতি ও অনুভূতি বিনিময়, স্মৃতিচারণ এবং আমন্ত্রিত অতিথিদের বক্তব্য ও আলোচনা অনুষ্ঠিত হয়। আয়োজকদের প্রত্যাশা, এ পুনর্মিলনী শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক হৃদ্যতা ও ঐক্য বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতে যোগাযোগ, সহযোগিতা এবং কল্যাণমূলক উদ্যোগের নতুন ক্ষেত্র তৈরি করবে।

অনুষ্ঠানটি ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মানিকগঞ্জ কনভেনশন হল, বেউথা, মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরও সংবাদ