শিরোনাম
Advertisement
সারাদেশ

সিংগাইরে বিস্ফোরক মামলায় সাবেক ভাইস চেয়ারম্যান উজ্জ্বল গ্রেপ্তার

Advertisement

আরও পড়ুন

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল আলম উজ্জ্বলকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজ নগর গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার রবিউল আলম উজ্জ্বল ওয়াইজ নগর গ্রামের লোকমান মাস্টারের ছেলে। পুলিশ জানায়, তাঁর বিরুদ্ধে সিংগাইর থানায় পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে আড্ডা ক্যাফ নামে পরিচিত মামলায় এজহারভুক্ত আসামি । ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, গ্রেপ্তার রবিউল আলম উজ্জ্বলের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ