মানিকগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান

🕙 প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৬ । ৬:৫৯ এএম

প্রধানমন্ত্রীর নির্দেশে দেশব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে মানিকগঞ্জে কর্সূচীর উদ্বোধন হয়েছে। আজ (শনিবার) সকালে ঢাকা থেকে ভার্চুয়ালে তিনমাসব্যাপী এই কর্মসূচীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এরপর, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, মানিকগঞ্জ পৌরসভার প্রশাসক নাজমুল হাসান খান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা , জেলা কৃষি কর্মকর্তা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস ও সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম।

সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, রেডক্রিসেন্ট সোসাইটি, স্কাউট, বিএনসিসি সদস্যবৃন্দ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনাসভাশেষে শহীদ রফিক সড়ক সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন আয়োজক ও অতিথিবৃন্দ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ