৫২র মহান ভাষা আন্দোলনে শহীদ রফিক উদ্দিন আহমেদ এর শত জন্মবার্ষিকী পালন হয়েছে।
এ উপলক্ষে আজ বিকেলে তার জন্মভিটা সিংগাইর উপজেলার রফিক নগরে শহীদ রফিক মুক্তমঞ্চে আলোচনা সভা ও কেক কাটা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা জগদীশচন্দ্র মালো,অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নাজমুন আর সুলতানা শহীদ রফিকের কনিষ্ঠ ভাই বীর মুক্তিযোদ্ধা মো: খোরশেদ আলমের সভাপতিত্বে অন্যান্যনর মধ্যে বক্তব্য রাখেন একুশে পদপ্রাপ্ত মো: কায়সার চৌধুরী , অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী,সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুন নাহার পপি সিংগাইর থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম ও শহীদ রফিক স্মৃতি পাঠাগারের সভাপতি হাফিজুর রহমান, শহীদ রফিকের ভাতিজা আব্দুর রউফ প্রমুখ।





