শিরোনাম
Advertisement
শীর্ষ সংবাদ

শিবালয়ে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেসের উদ্বোধন

Advertisement

আরও পড়ুন

মানিকগঞ্জের শিবালয়ে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (২০ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে এ পার্টনার প্রকল্পের কার্যক্রমের উদ্বোধন করা হয়।
মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এতে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক নাজমুনারা সুলতানা, মানিকগঞ্জ জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক মোঃ শাহজাহান সিরাজ, শিবালয় উপজেলা কৃষি অফিসার রাজিয়া তরফদার, শিবালয় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আমিনুল ইসলাম, কৃষক মোঃ নাজমুল হোসেন এবং মহিলা কৃষক মুক্তা আক্তার প্রমুখ।
সবশেষে কৃষি বিভাগের আয়োজনে বিভিন্ন স্টল ঘুরে দেখেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

এ বিভাগের আরও সংবাদ