শিরোনাম
Advertisement
শীর্ষ সংবাদ

চাটমোহর স্টেশনে চলন্ত একতা এক্সপ্রেস থেকে পড়ে জিআরপি কনস্টেবল আহত

Advertisement
ছবি: সংগৃহীত

পাবনার চাটমোহর রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে মো. শরীফ উদ্দিন (জিআরপি) নামের এক রেলওয়ে পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) সকালে ঢাকাগামী আন্তনগর একতা এক্সপ্রেস স্টেশন ছাড়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কনস্টেবল শরীফ উদ্দিন একতা এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালন করছিলেন। ট্রেনটি চাটমোহর স্টেশনে পৌঁছালে অতিরিক্ত যাত্রীর চাপে ভেতরে জায়গা সংকুলান ছিল না। ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে যাত্রা শুরু করলে তিনি ওঠার চেষ্টা করেন এবং দরজার হাতল ধরে ঝুলে থাকেন। একপর্যায়ে হাত ফসকে তিনি ট্রেন থেকে পড়ে যান।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বগুড়ায় স্থানান্তর করা হয়েছে।

সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা হাসিনা আক্তার বলেন, কর্মস্থলে ফেরার সময় যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে ট্রেনগুলোতে ব্যাপক ভিড় দেখা দিচ্ছে। আহত পুলিশ সদস্যের স্বাস্থ্যের খোঁজখবর রাখা হচ্ছে বলেও জানান তিনি।

এ বিভাগের আরও সংবাদ