শিরোনাম
Advertisement
সারাদেশ

সাটুরিয়ায় জাসাস নেতাকে হামলার অভিযোগ, গ্রেপ্তারের দাবি

Advertisement
আহত জাসাস নেতা জাহাঙ্গীর আলমকে দেখতে নেতৃবৃন্দ।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। গত ৬ অক্টোবর সাটুরিয়ায় ছাত্রলীগ নেতা আমানত হোসেনের অতর্কিত হামলায় তিনি আহত হন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় আমানত হোসেনকে প্রধান আসামি করে সাটুরিয়া থানায় মামলা করা হয়েছে।
আহত জাহাঙ্গীর আলমকে দেখতে আজ ৮ অক্টোবর সাটুরিয়ায় যান জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মুহাম্মদ জাকির হোসেন, মানিকগঞ্জ জেলা জাসাসের সদস্য সচিব শামীম বিশ্বাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওহিদুল ইসলাম বিশ্বাস লোটাস, যুগ্ম আহ্বায়ক মনজুর আলম পালু ও ওবায়দুর রহমান খান নাঈমসহ নেতৃবৃন্দ।
পরে নেতৃবৃন্দ ভারপ্রাপ্ত পুলিশ সুপার মহররমের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিভাগের আরও সংবাদ