শিরোনাম
Advertisement
সারাদেশ

শান্তনু রায়ের ১৮তম মৃত্যুবার্ষিকীতে স্মৃতিফলকে শ্রদ্ধা

Advertisement
শান্তনু রায়ের স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন।

মানিকগঞ্জের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন প্রভাত সংঘের অন্যতম প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক প্রয়াত শান্তনু রায়ের ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

আজ (বৃহস্পতিবার) সকালে জেলাশহরের রিজার্ভট্যাংক এলাকার শান্তনু সরণিতে অবস্থিত শান্তনুর স্মৃতিফলকে ফুলের শ্রদ্ধা জানান প্রভাত সংঘের সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম বাদশা, প্রফেসর উর্মিলা রায়, সাবেক ক্রীড়াবিদ শংকর লাল ঘোষ ও বাদল শিকদার, বাংলাদেশ সাংবাদিক সমিতি জেলা শাখার সাবেক সভাপতি সাব্বিরুল ইসলাম সাবু, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ ডেভেলপার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি গোলাম সরোয়ার দিটি, সাংস্কৃতিক বিপ্লবী সংঘ-সাবিসের প্রতিনিধি কামাল আহমেদ কমল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আম্পায়ার নবকুমার মিত্র, সাবেক ক্রিকেটার মশিউর রহমান শিমুল, লিটু নিয়োগী, শম্পা নিয়োগী ও শান্তনুর পরিবারসহ সর্বোস্তরের মানুষ।

এরপর, প্রয়াত শান্তনু রায়ের জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ক্রীড়াঙ্গনে তাঁর অবদান ও সাংগঠনিক কর্মকাণ্ড নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

শান্তনু রায় ছিলেন প্রভাত সংঘের অন্যতম প্রতিষ্ঠাতা। ক্রীড়াবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পাশাপাশি তিনি ক্রীড়া সংগঠক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মানিকগঞ্জের ক্রীড়াঙ্গনের বিকাশ ও সংগঠিত করার ক্ষেত্রে তাঁর অবদান স্মরণীয় হয়ে আছে।

মৃত্যুবার্ষিকীর শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে তাঁর স্মৃতিচারণ করে বক্তারা বলেন, “তোমার জীবন ও কর্ম ভুলিনি, ভুলবো না।” তাঁর আদর্শ ও ক্রীড়াক্ষেত্রে অবদান ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে যেতে উৎসাহিত করবে বলেও তাঁরা উল্লেখ করেন।

এ বিভাগের আরও সংবাদ