শিরোনাম
Advertisement
জাতীয়

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে: রিজভী

Advertisement

সড়কে আইনবহির্ভূত কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মাফিয়াবৃত্তির অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, সদ্য গঠিত বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি সড়কে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে। নতুন এই কমিটির মাধ্যমে সড়ক পরিবহনে দীর্ঘদিনের নৈরাজ্য, বিশৃঙ্খলা, আইনবহির্ভূত কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মাফিয়াবৃত্তির অবসান ঘটবে।

তিনি আরও বলেন, নবনির্বাচিত এই কমিটির মাধ্যমে সড়ক পরিবহন খাতে মানুষের আস্থা বাড়বে। পাশাপাশি যাত্রীদের নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে নতুন ব্যবস্থাপনা গড়ে উঠবে।

এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন শ্রমিক ফেডারেশনের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এজিএস নাজিম উদ্দীন আলম, শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও বাংলাদেশ এনজিও’র চেয়ারম্যান খোন্দকার মোর্তাজুল করীম বাদরু।

এ ছাড়া শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দসহ সাবেক ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদল নেতা আব্দুল মমিন সবুজ, ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি প্রিন্স আল-লিণটন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. তানভীর আহমেদ শুভসহ অনেকে।

এ বিভাগের আরও সংবাদ