প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বারাহী পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

🕙 প্রকাশিত : ১ মে, ২০২৬ । ৮:২১ এএম

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক গ্রুপে মানিকগঞ্জ জেলায় চ্যাম্পিয়ন হয়েছে সদর উপজেলার বারাহী পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজ মানিকগঞ্জ মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় শিবালয় উপজেলার দশচিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ২-১ গোলে পরাজিত করে তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাশেষে বিজয়ীদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, পাওয়ার গ্রীডের নির্বাহী প্রকৌশলী গিয়াস মাহমুদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোকুল চন্দ্র দেবনাথ, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা, সাবেক জাতীয় ফুটবলার মোসারফ হোসেন বাদল, বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মতিউর রহমান, সদর উপজেলা শিক্ষা অফিসার মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ