মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মানিকগঞ্জের ঘিওরে শহীদ জিয়া স্মৃতি নক আউট হা-ডু-ডু টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঘিওর ডিএন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলা উদ্বোধন করা হয়। খেলায় অংশ নেয় সাইংজুরী রাওশ্বর পট্টি যুব সংঘ বনাম চকহরিচরন লায়ন স্পোর্টিং ক্লাব।
টুর্নামেন্টের প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ আব্দুস সোবহান হক। উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ জানে আলম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মোঃ আবু কাউছার রেজা, অ্যাডভোকেট ফিরোজ আলম বাবু সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঘিওর উপজেলা, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হোসেন, গোলাম মোস্তফা সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ঘিওর উপজেলা বিএনপি, মৃধা মোঃ মাসুদ রানা সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ঘিওর উপজেলা বিএনপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আয়োজক কমিটির আহ্বায়ক মীর মানিকুজ্জামান মানিক। সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শওকত আলী খান।









