শিরোনাম
Advertisement
সারাদেশ

মানিকগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ, মামলায় গ্রেপ্তার ৩

Advertisement
এআই ছবি

আরও পড়ুন

মানিকগঞ্জের হরিরামপুরে জমির বিরোধে ময়না বেগম (৫০) নামে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, চঞ্চল মণ্ডল (৩৮), তাঁর স্ত্রী জাহেরা (৩২) ও মা হালিমা বেগমকে (৬৫)। গ্রেপ্তার তিনজনকে সোমবার সকালে আদালতে পাঠানো হবে বলে জানান হরিরামপুর থানা ওসি জেওএম তৌফিক আজম।
এর আগে রোববার (৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বলড়া ইউনিয়নের কোকরহাটি গ্রামে ময়না বেগম (৫০) নামে এক নারীকে মারধরের ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেয়া চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মামলার নথিপত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে ময়না বেগমের সঙ্গে প্রতিবেশী চঞ্চল মণ্ডল ও তাঁর পরিবারের সদস্যদের বিরোধে রোববার বিকেলে ময়নার ঘরের পেছনে তাঁকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে বাঁশ দিয়ে তাঁর বুকে আঘাত করা হয়। পরে স্বজনেরা তাঁকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।।

এ ঘটনায় নিহতের ভাই আব্দুল কালাম বাদী হয়ে হরিরামপুর থানায় হত্যা মামলা করেছেন। রোববার দিবাগত মধ্য রাতে মামলাটি রুজু করা হয়। মামলায় গ্রেপ্তার তিনজনসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম জানান, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। গ্রেপ্তার তিন আসামীকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরও সংবাদ