শিরোনাম
Advertisement
সারাদেশ

মতিঝিল প্রেস ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত

Advertisement
মতিঝিল প্রেস ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান

আরও পড়ুন

ঢাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মতিঝিল প্রেস ওনার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ২০২৬-২০২৮-এর অভিষেক অনুষ্ঠান।

বুধবার  সন্ধ্যা ৬টায় রাজধানীর কাকরাইলে ঢাকা ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সাবেক চেয়ারম্যান তোফায়েল খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতিঝিল প্রেস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মোর্শেদ আজম।

এ সময় উপস্থিত ছিলেন, মতিঝিল ওনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ফারুক ওয়াদুদ খান, সুইটি প্রোডাক্টসের স্বত্বাধিকারী আওলাদ হোসেন খান, আশরাফ হোসেন কিরন, আমার দেশ পত্রিকার ম্যানেজার সহিদুর রহমান খান, রেজাউল করিম, মজিবুর রহমান, হাফিজুর রহমান, আবুল হোসেন খান,আহসান কবির পিন্টু,মাসুদুর রহমান মাসুদ,সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আব্দুস সালাম বলেন, মতিঝিল প্রেস ওনার্স অ্যাসোসিয়েশনকে আরও উন্নত ও সমৃদ্ধ প্রতিষ্ঠানে পরিণত করতে সবাইকে আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে। সংগঠনের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে পারস্পরিক ঐক্য, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের শেষপর্বে অতিথি ও উপস্থিত সদস্যদের অংশগ্রহণে র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে প্রথম পুরস্কার লাভ করেন মোঃ সেকান্দার হোসেন তালুকদার।

নবনির্বাচিত কমিটির অভিষেককে ঘিরে পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দ, সৌহার্দ্য ও উৎসবের আমেজ। পারস্পরিক শুভেচ্ছা ও আন্তরিকতার মধ্য দিয়ে এক আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এ বিভাগের আরও সংবাদ