শিরোনাম
Advertisement
সারাদেশ

দুই শতাংশ জমির বিরোধে প্রাণ গেল ময়না বেগমের, হরিরামপুরে আটক ১

Advertisement

আরও পড়ুন

মানিকগঞ্জের হরিরামপুরে মাত্র দুই শতাংশ জমির বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ময়না বেগম (৫৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় চঞ্চল নামে একজনকে আটক করেছে পুলিশ।
রোববার(৮নভেম্বর২০২৬)
বিকেল সাড়ে ৪টা৩০ মিনিটে কোকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ময়না বেগম ওই গ্রামের আক্কাস আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, জমির মালিকানা নিয়ে প্রতিবেশী চঞ্চল ও তাঁর পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার বিকেলে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে গুরুতর আহত হন ময়না বেগম। স্থানীয় লোকজন তাকে হরিরামপুর উপজেলা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হরিরামপুর থানার ওসি জে. ও. এম. তৌফিক আজম জানান, এ ঘটনায় চঞ্চল নামে একজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

মাত্র দুই শতাংশ জমির বিরোধে একটি প্রাণ ঝরে গেল—একটি পরিবার হারাল তাদের প্রিয় মানুষকে। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসীর প্রত্যাশা, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে এবং ন্যায়বিচার নিশ্চিত হবে।

এ বিভাগের আরও সংবাদ