মানিকগঞ্জের হরিরামপুরে দুস্থ ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ হৃদয়ে ইছামতি।
৭ সেপ্টেম্বর সোমবার (বিকেলে) সামাজিক যোগাযোগ মাধ্যমে কনটেন্ট তৈরির আয়ের টাকা থেকে একটি অংশ উপজেলার বাল্লা ইউনিয়নের ঝিটকা উজানপাড়া গ্রামের অসুস্থ অসহায় আলেক মোল্লাকে প্রদান করা হয়। তিনি প্রায় তিন বছর ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
হৃদয়ে ইছামতি পেজের এডমিন জ. ই. আকাশ দৈনিক ইনকিলাবের হরিরামপুর উপজেলা সংবাদদাতা।
দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে তিনি জানান, সাংবাদিকতার পাশাপাশি আমার নিজের একটা ফেসবুক পেজ রয়েছে নাম হৃদয়ে ইছামতি। আমার ভাবনায় ছিল এই পেজ থেকে যে টাকা আর্নিং হবে তার একটি অংশ দুস্থ অসহায় মানুষের পিছনে ব্যয় করবো। তারই অংশ হিসেবে আমার পাশের গ্রামের আলেখ মোল্লা প্রায় তিন বছর ধরে অসুস্থতায় ভুগছেন। বিভিন্ন মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে এপর্যন্ত তিনি প্রায় ৬/৭ লক্ষ টাকা খরচ করেছেন। এখনো তিনি সুস্থ হতে পারেননি। তার কোন ছেলে সন্তান নেই। পাঁচ শতাংশ ভিটি বাড়ি ব্যতীত আর কোনো জমি জমা নেই। তাই আমার পেজের আয়ের একটা অংশ তার ওষুধ কেনার জন্য দেওয়া হয়। সমাজের যারা বিত্তবান রয়েছেন তাদেরও অনুরোধ করব, অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য।
অসুস্থ আলেক মোল্লা জানান, আমি প্রায় তিন বছর যাবত অসুস্থ অবস্থায় আছি। মানুষের কাছ থেকে চেয়ে চিনতে কোন রকমের জীবনযাপন করছি। এখনো প্রতিমাস আমার পাঁচ ছয় হাজার টাকার ওষুধ লাগে। যা কেনার ক্ষমতা আমার নেই। সাংবাদিক জ. ই. আকাশ আগেও আমাকে সহযোগিতা করেছেন। আজও সহযোগিতা করলেন। এজন্য আমি তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ বিষয়ে বাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাচ্চু মিয়া জানান, আলেক মোল্লা দীর্ঘদিন যাবৎ অসুস্থ অবস্থায় জীবনযাপন করছেন। আজ হৃদয় ইছামতি ফেসবুক পেজের এডমিন জ. ই. আকাশ তার পেজের আর্নিং থেকে অসহায় আলেক মোল্লাকে সহযোগিতা করেছেন। এটা অত্যন্ত ভালো একটা কাজ করেন। আমি তাকে সাধুবাদ জানাই। হৃদয়ে ইছামতির কনটেন্টগুলোও জনবান্ধব।
দুস্থ ও অসহায় পরিবারের পাশে ফেসবুক পেজ হৃদয়ে ইছামতি
🕙 প্রকাশিত : ৮ সেপ্টেম্বর, ২০২৬ । ৯:৫৮ এএম

