শিরোনাম
Advertisement
সারাদেশ

মানিকগঞ্জে চলতি বছরে হাম উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে

Advertisement
এআই ছবি

আরও পড়ুন

মানিকগঞ্জে চলতি বছরে হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন রোগীর সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে। এ পর্যন্ত জেলায় ২ হাজার ৩ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। তাঁদের মধ্যে ৪৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন।

রোববার (১৮ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১১ জনের মধ্যে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ২ জন এবং মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরে হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন ১ হাজার ৮৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে ১ হাজার ৮৪৩ জন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি ৩৪ জনের মধ্যে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন, জেলা হাসপাতালে ৬ জন এবং মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরে হামের উপসর্গ নিয়ে সন্দেহভাজন রোগীদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন বা নিশ্চিত হামজনিত কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামের উপসর্গ নিয়ে ৫৮ জন রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া সিংগাইরে ২৭ জন, শিবালয়ে ১৪ জন, দৌলতপুরে ১২ জন, সাটুরিয়ায় ১০ জন, হরিরামপুরে ৫ জন এবং মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

অন্যদিকে, মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ৮৬৫ জন, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ৫৬১ জন এবং ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪৪৯ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

এ বিভাগের আরও সংবাদ