শিরোনাম
Advertisement
সারাদেশ

মানিকগঞ্জে ওস্তাদ মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মাসুম ফুটবল একাডেমি

Advertisement

আরও পড়ুন

আজ মানিকগঞ্জ সদর উপজেলার ডাউটিয়া মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সিংগাইর উপজেলার যুব কল্যাণ উন্নয়ন সংঘকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে মানিকগঞ্জ সদর উপজেলার মাসুম ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন খাদ্য মন্ত্রী আফরোজা খানম রিতা এমপি।

টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ডা: এ, এম, কাইয়ুম রহমানের সভাপতিত্বে এবং ডাউটিয়া বুলবুল ক্লাবের সভাপতি আরিফ মোল্লার পরিচালনায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি নাসরিন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব গোলাম কিবরিয়া সাইদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জ্যেষ্ঠ বিএনপি নেতা বিএনপি আক্কসা আলী খোকন, জাতীয় ফুটবল দলের সাবেক কোচ মোশাররফ হোসেন বাদল, ওস্তাদ মোহাম্মদ আলীর পরিবারের সদস্যবৃন্দ, বেসরকারি সংস্থা- পাসা’র নির্বাহী পরিচালক ফরিদ খান দাউদ, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সাবেক ছাত্রনেতা সামসুল হক, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনিসুর রহমান ফরিদ প্রমুখ।

চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে ৫০,০০০ টাকা এবং রানার্স আপ দলকে ৩০,০০০ টাকা প্রাইজমানি দেওয়া হয়।

ডাউটিয়া বুলবুল ক্লাব আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে অংশ নেয় আটটি ফুটবল দল।

এ বিভাগের আরও সংবাদ