শিরোনাম
Advertisement
সারাদেশ

দৌলতপুরে যমুনা নদীতে অভিযানে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ

Advertisement
মা ইলিশ সংরক্ষণ অভিযানে যমুনা নদী থেকে জব্দ করা হয় ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ

আরও পড়ুন

মানিকগঞ্জের দৌলতপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ (০৮ অক্টোবর – ২৯ অক্টোবর) উপলক্ষে যমুনা নদীতে অবৈধ মৎস্য আহরণবিরোধী একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

​ শনিবার জেলা মৎস্য কর্মকর্তা জনাব শেখ মনিরুল ইসলাম মনির-এর নেতৃত্বে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনীর সদস্যদের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব সুরাইয়া আক্তার তন্নী। এ সময় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা জনাব মোঃ মিজানুর রহমানসহ মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

​অভিযানকালে যমুনা নদী থেকে মৎস্য সম্পদ ধ্বংসকারী প্রায় ৫০,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।

​পরবর্তীতে স্থানীয় জনসম্মুখে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

​উপজেলা মৎস্য দপ্তর থেকে জানানো হয়, মা ইলিশ রক্ষা ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ এবং নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এ ধরনের অবৈধ মৎস্য আহরণবিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এ বিভাগের আরও সংবাদ