আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুর হোসেন শাহিনের সমর্থনে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী মতবিনিময় সভা। এতে কয়েক শ মানুষের উপস্থিতিতে তাঁর পক্ষে সমর্থন প্রকাশ করেন উপস্থিতদের একাংশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ইসলামপুর গাফুরিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ইসলামপুর, বাসাইল ও কাটাখালী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শ মানুষ অংশ নেন।
বাঘুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন মাস্টারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চেয়ারম্যান প্রার্থী মো. শাহিনুর হোসেন শাহিনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা।
সভায় আরও বক্তব্য দেন মাওলানা হাবিবুল্লাহ নোমানী, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহরাব আলী, মোহাম্মদ আফজাল হোসেন, হাবিবুর রহমান হাবু, শাহ আলম বেপারী, মতিয়ার রহমান, আনোয়ার হোসেন মাস্টার, মনিরুজ্জামান মন্টু মাস্টার, মোহাম্মদ মনজুর রহমান মাস্টার, আনোয়ার হোসেন, মো. হালিম মণ্ডল, মজিবুর রহমান, মো. নুরুউল্লাহ, শাজাহান সাজু, করিম মোল্লা, জাহাঙ্গীর আলম, আলী হোসেন, আব্দুল কাদের, তৌহিদুল ইসলাম লিটন, মোহাম্মদ আলী হোসেন, মাহফুজ খান, শহিদুল ইসলাম ও শামীম হোসেনসহ অনেকে।
বক্তারা শাহিনের পক্ষে সমর্থন জানান এবং তাঁকে চেয়ারম্যান পদে নির্বাচিত করতে দলীয় ও স্থানীয় সমর্থন জোরদারের আহ্বান জানান। এ সময় উপস্থিত জনতার একাংশ হাত উঁচিয়ে তাঁর প্রতি সমর্থন প্রকাশ করেন।
আসন্ন নির্বাচনকে ঘিরে এ ধরনের মতবিনিময় সভা বাঘুটিয়া ইউনিয়নের নির্বাচনী পরিবেশে নতুন মাত্রা যোগ করছে। তবে সভায় প্রকাশিত জনসমর্থন শেষ পর্যন্ত ভোটের ফলাফলে কতটা প্রতিফলিত হয়, তা জানতে অপেক্ষা করতে হবে নির্বাচন পর্যন্ত।





