ব্যক্তিগত জমি থেকে বালু উত্তোলন: সাটুরিয়ায় ১ লাখ টাকা জরিমানা

🕙 প্রকাশিত : ৮ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:৫৬ এএম

মানিকগঞ্জের সাটুরিয়ায় ব্যক্তিগত জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

​মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তিল্লি ইউনিয়নের পূর্ব আকাশী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
​আটককৃত ব্যক্তির নাম মুজিবুর রহমান (৪৫)। তিনি পূর্ব আকাশী গ্রামের বাসিন্দা।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিজ জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মুজিবুর রহমানকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর সংশ্লিষ্ট ধারায় তাকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

​অভিযান পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম। তিনি জানান, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ