মানিকগঞ্জের দৌলতপুরে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৬ সেপ্টেম্বর) দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা আন্তঃ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন মানিকগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য এস.এ জিন্নাহ কবির। তিনি রাষ্ট্রীয় কাজে ব্যাস্ত থাকায় তার প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার।
অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এইচ. এম মাইনুল কবীর-এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকল স্কুলের প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষক স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নিবার্হী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা সকলের উদ্দেশ্যে বক্তব্যে বলেন -খেলাধুলা কেবল শারীরিক কসরত নয়; এটি আমাদের মানসিকভাবে দৃঢ় করে, নেতৃত্বের গুণাবলী বিকাশ ঘটায় এবং শৃঙ্খলা শেখায়। মাদকমুক্ত ও সুস্থ-সুন্দর সমাজ গঠনে ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই।
আমাদের প্রসংগ তুলে ধরে বলতে হয়, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ থাকলে চলবে না, পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রম বিশেষ করে খেলাধুলায় সমানভাবে অংশ নিতে হবে। আজকের এই প্রতিভাবান বিজয়ী শিক্ষার্থীরাই আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের দেশের মুখ উজ্জ্বল করবে বলে আমি বিশ্বাস করি।
আমি ধন্যবাদ জানাই আয়োজক কমিটি, বিচারকমণ্ডলী এবং উপস্থিত সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে, যাদের অক্লান্ত পরিশ্রমে এই প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। সকল বিজয়ীদের অভিনন্দন জানাচ্ছি এবং যারা এবার পুরস্কার পাওনি, তাদের হতাশ না হয়ে আগামী দিনের জন্য আরও ভালো প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।
খেলাধুলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

