দৌলতপুরে বিএনপির উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

🕙 প্রকাশিত : ১ সেপ্টেম্বর, ২০২৬ । ১:২৯ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৌলতপুর উপজেলা বিএনপির উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের শুভ সূচনা হয়।পরে দলীয় কার্যালয়ে বেলা ১২টা থেকে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পরে বিকেল তিনটার দিকে বিশাল একটি শোভাযাত্রা দলীয় কার্যালয় থেকে বের হয়ে মেইন মেইন সড়ক প্রদক্ষিন শেষে দৌলতপুর সরকারি পি এস হাই স্কুল মাঠে গিয়ে শেষ হয়।

এসময় উপজেলা দলীয় কার্যালয়ে নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ও শোভাযাত্রায় প্রধান অতিথি মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।

দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্ব করেন ।
আলোচনা সভায় অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বিএনপির উপদেষ্টা আব্দুর রউফ মাস্টার, বিএনপির সহ-সভাপতি আব্দুল মতিন মাস্টার,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল কাদের সিদ্দিকী,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ ফেরদৌস রহমান, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ নোমানী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ গোলাম সালেহউদ্দিন সেলিম, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক কামরুল হাসান, মহিলা দলের সভাপতি মমতাজ বেগম ,ও সাধারণ সম্পাদক শেফালী বেগম,স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজীব হাসান, ছাত্র দলের সাবেক আহ্বায়ক এ্যাডভোকেট হুমায়ূন কবির (এলিট) সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন -১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। দীর্ঘ ৪৮ বছরের রাজনৈতিক পথচলায় নানা আন্দোলন-সংগ্রাম, চড়াই-উতরাই ও রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে বিএনপি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৌলতপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে দলটির নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীদের হাতে প্রতিষ্ঠাবার্ষিকীর বার্তা ও বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। কর্মসূচিকে ঘিরে দৌলতপুর উপজেলার শত শত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
এ সময় বক্তারা বলেন, বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক ইতিহাস হচ্ছে আন্দোলন, সংগ্রাম, ত্যাগ ও জনগণের অধিকার আদায়ের ইতিহাস। গণতন্ত্র, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জনগণের রাজনৈতিক ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে দৌলতপুর উপজেলার বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ