চাঁদাবাজদের সঙ্গে পুলিশের যোগসূত্র মিললে কাউকেই ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

🕙 প্রকাশিত : ২২ আগস্ট, ২০২৬ । ২:৩৭ পিএম

চাঁদাবাজদের সঙ্গে কোনো পুলিশ সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরও তালিকাভুক্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

শনিবার (২২ আগস্ট) বিকেলে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শান্তিনগরে সন্ত্রাসীদের হামলায় আহত চিকিৎসক অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় জড়িত সাতজনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করায় পুলিশের ভূমিকার প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এ ঘটনায় পুলিশের আরও কিছু কাজ বাকি রয়েছে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সন্ত্রাসীদের নির্মূল করতে চায়। ঢাকা মহানগর ও মেট্রোপলিটন এলাকায় যারা চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, চাঁদাবাজদের তালিকা তৈরি করা হচ্ছে। তাদের সঙ্গে পুলিশের কোনো সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলে সেই সদস্যদেরও তালিকাভুক্ত করা হবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ