শিরোনাম
Advertisement
সারাদেশ

সাটুরিয়ায় ৭ ফার্মেসির বিরুদ্ধে মামলা, জরিমানা ১৭ হাজার টাকা

Advertisement
ফার্মেসিতে অনিয়ম প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বিভিন্ন ওষুধের ফার্মেসিতে অভিযান চালিয়ে সাতটি মামলায় ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওষুধ বিক্রিতে অনিয়ম প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় সাতটি পৃথক মামলা করা হয়। এসব মামলায় মোট ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম বলেন, ফার্মেসিতে অনিয়ম প্রতিরোধ এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত তদারকি করা হচ্ছে। মেয়াদোত্তীর্ণ বা অবৈধ ওষুধ বিক্রি করে জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলার সুযোগ কাউকে দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ