শিরোনাম
Advertisement
সারাদেশ

মানিকগঞ্জে পদ্মা-যমুনায় ৩০ হাজার মিটার জাল জব্দ, ৪ জেলের কারাদণ্ড

Advertisement
পদ্মা-যমুনায় ৩০ হাজার মিটার জাল জব্দ।

মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণে পদ্মা ও যমুনা নদীতে অভিযান চালিয়ে চার জেলেকে আটক এবং প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন। জব্দ জালের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা। পরে ভ্রাম্যমাণ আদালত আটক চার জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। সোমবার (১২ অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চলে। রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবালয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার। অভিযানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা মৎস্য কর্মকর্তা মো. শেখ মনিরুল ইসলাম মনির, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মুহাম্মদ দেলোয়ার হোসেন এবং শিবালয়ের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী। জেলা ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সদস্য, বাংলাদেশ কোস্ট গার্ড ও শিবালয় নৌ পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। ইউএনও মনিষা রানী কর্মকার বলেন, মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ আহরণ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইলিশের উৎপাদন ও প্রজনন নিশ্চিত করতে তিনি জেলেসহ সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে চলার আহ্বান জানান।

এ বিভাগের আরও সংবাদ