মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধুলশুড়ায় যমুনা ও পদ্মা নদীসহ সকল নৌ-পথে বিআইডব্লিউটিএ টোল, ট্যাক্স মুরিং চার্জের নামে জোরপূর্বক অতিরিক্ত টাকা আদায় বন্ধ, নৌ-পথে চাঁদাবাজি -সন্ত্রাস- ডাকাতি এবং বাল্কহেড ড্রেজার মালিক শ্রমিকদের উপরে নৌ-যানের সনদপত্র দেখার নামে নৌ-প্রশাসনের মিথ্যা মামলা ও হয়রানির বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে বাংলাদেশ বাল্কহেড ড্রেজার মালিক শ্রমিক সংগ্রাম পরিষদের আয়োজনে ঘন্টা ব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী সুরুজ খানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মারফত আলী মিয়াজীসহ কেন্দ্রীয় ও স্থানীয় বাল্কহেড সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন অনতিবিলম্বে বিআইডাব্লিউটিএ এর বিভিন্ন অসংগত কার্যক্রম বন্ধসহ চাঁদাবাজি ডাকাতি বন্ধ না করলে আরোও কঠোর কর্মসূচী দেওয়া হবে।

