দৌলতপুরে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

🕙 প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৬ । ৩:৪০ পিএম

​পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার “৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি”র অংশ হিসেবে মানিকগঞ্জের দৌলতপুরে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

১৮ জুলাই (শনিবার) দৌলতপুর উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে এ কর্মসূচি সম্পন্ন হয়।

​কর্মসূচিতে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু।

​বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেন, “দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা আজ সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি নেতাকর্মীকে শুধু চারা রোপণ করলেই হবে না, বরং রোপণকৃত গাছটির যেন যথাযথ যত্ন ও পরিচর্যা নিশ্চিত করা হয়, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। তারেক রহমান সবুজ বনায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি পরিবেশবান্ধব ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার যে ভিশন দিয়েছেন, তা বাস্তবায়নে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।”

​এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মতিন মাস্টার, যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফিক, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান, দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ ফেরদৌস রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান, কৃষক দলের সভাপতি আবু সাঈদ মুশা, থানা বিএনপির সাবেক উপদেষ্টা আব্দুল লতিফ, যুবদলের আহ্বায়ক মোহাম্মদ গোলাম সালেহউদ্দিন সেলিম, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম, যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজুল হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

​বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন ও দেশের সবুজায়ন নিশ্চিত করতে বিএনপির প্রতিটি নেতাকর্মীকে অন্তত তিনটি করে গাছের চারা রোপণ করার আহ্বান জানানো হয়।

​কর্মসূচি শেষে উপস্থিত সবার মাঝে ফলজ, বনজ ও ওষধি গাছের চারা বিতরণ করা হয়। এতে দৌলতপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ