মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম

🕙 প্রকাশিত : ১৪ জুলাই, ২০২৬ । ১২:২৭ পিএম

মানিকগঞ্জ জেলার সাত থানার মধ্যে জুন মাসে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সিংগাইর থানার ওসি মো: মাজহারুল ইসলাম।

আজ মঙ্গলবার (১৪ জুলাই ) পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় তাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। সভায় পুলিশ সুপার মোহাম্মাদ সারওয়ার আলম বিপিএম তার হাতে সেরা ওসির সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

জানা গেছে, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, মামলা নিষ্পত্তি এবং অন্যান্য দাপ্তরিক কাজকর্মে সফলতার স্বীকৃতি স্বরূপ, অপরাধ দমন, মাদক উদ্ধার ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাসহ বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখার জন্য তাকে এ সম্মাননা দেয়া হয়।

পুলিশ সুপার সাংবাদিকদের বলেন, জেলার ৭টি থানার মধ্যে তার সামগ্রীক কর্মতৎপরতায় সিংগাইর থানার ওসি মো: মাঝারুল ইসলাম শ্রেষ্ঠ হয়েছেন। এই সম্মাননার মধ্য দিয়ে তার আগামী দিনের দায়িত্ববোধ আরও বাড়বে বলে আশা করি।

এ ব্যাপারে ওসি মো:মাজহারুল ইসলাম বলেন, এ অর্জন শুধু আমার একার পক্ষে সম্ভব হয়নি, সিংগাইর থানার সকল কর্মকর্তাগণসহ থানাবাসীর সহযোগিতার মাধ্যমেই অর্জন করা সম্ভব হয়েছে। আমি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। দায়িত্বভার গ্রহণের পর থেকেই আমার থানাকে মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহের বিরুদ্ধে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও তা অব্যহত রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।

এ সময় জেলা পুলিশের ও ঊর্ধ্বতম কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ