মানিকগঞ্জের দৌলতপুরে ২০২৫-২০২৬ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ উদ্বোধন, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার এবং শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৮ জুলাই বুধবার দুপুর ১২ ঘটিকার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব নাজমুন আরা সুলতানা।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব নাহিয়ান নুরেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি প্রবীর বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান,থানা অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহেরুবা পান্না ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ।
এসময় আরোও বক্তব্য রাখছেন জিয়নপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আতোয়ার রহমান,প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শাহ আলম, ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সালমান খানসহ বিভিন্ন দপ্তর প্রধান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে তরুণ সমাজকে স্বাবলম্বী করতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এর পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে এবং শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের এই উদ্যোগ প্রশংসনীয়।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও সভাপতি উপস্থিত প্রশিক্ষণার্থীদের ব্যাচের উদ্বোধন ঘোষণা করেন,একটি মিনি শিশু পার্কের উদ্বোধন, উপজেলা লাইব্রেরীর শুভ উদ্বোধন এবং সুবিধাভোগীদের মাঝে হুইল চেয়ার বিতরণ , হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করার যন্ত্রপাতি বিতরণ, গাছের চারা বিতরণ ও টিফিন বক্স বিতরণ করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

