শিরোনাম
Advertisement
সারাদেশ

হরিরামপুরে ধানক্ষেতে একাধিক বিষধর রাসেলস ভাইপার, আতঙ্কে কৃষকরা

Advertisement

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধূলশুড়া ইউনিয়নের গঙ্গারামপুর বড় চকের আমন ধানক্ষেতে একাধিক বিষধর রাসেলস ভাইপার সাপের দেখা মিলেছে। এতে স্থানীয় কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকাল ১০টার দিকে রতন নামে এক কৃষক ধানক্ষেতে সাপগুলো দেখতে পান। পরে স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে দুটি সাপ মেরে ফেলেন বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, এলাকায় প্রায়ই রাসেলস ভাইপার সাপের দেখা মিলছে।
আতঙ্কের কারণে অনেক কৃষক ধানক্ষেতে কাজ করতে সাহস পাচ্ছেন না।

এলাকাবাসীর আশঙ্কা, ধূলশুড়া ইউনিয়ন থেকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দূরে হওয়ায় সাপে কাটলে দ্রুত চিকিৎসা পাওয়া কঠিন।

তাই জরুরি ভিত্তিতে ধূলশুড়া ইউনিয়নে সাপে কাটার প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধ ও অ্যান্টিভেনম (সাপের বিষের প্রতিষেধক ইনজেকশন ) সরবরাহের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
কৃষকের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি এলাকাবাসীর।

এ বিভাগের আরও সংবাদ