গত ১৪ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত ফলাফল অনুযায়ী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ ঢাকা কেন্দ্রে বিভিন্ন পদে সর্বমোট ১৮১ জন প্রতিদ্বন্দিতা করে। তন্মধ্যে প্রকৌশলী মুহাম্মদ জাকির হোসেন সর্বোচ্চ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান (একাডেমিক ও এইচ আর ডি) পদে জয় লাভ করেন। এই নির্বাচনে সর্বমোট ২২৩৯৭ জন গ্রাজুয়েট প্রকৌশলী ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন। উল্লেখ্য প্রকৌশলী জাকির হোসেন মানিকগঞ্জ ডেভলপারস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং মানিকগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। গত ১২ নভেম্বর উৎসব মুখর পরিবেশে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ আইইবির নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মূলত বিএনপিপন্থী প্রকৌশলী ও বাংলাদেশ জামাতে ইসলামী পন্থী প্রকৌশলীদের মধ্যে প্রতিদ্বন্দিতা হয়। নির্বাচনে জামাতে ইসলাম পন্থী প্রকৌশলীদের প্যানেল থেকে কেউ বিজয়ী হতে পারেননি।









