মানিকগঞ্জে রাইট টক বাংলাদেশ-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

🕙 প্রকাশিত : ২৭ জুন, ২০২৬ । ১:২৫ পিএম

​”একটি গাছ একটি প্রাণ, সবুজ হোক বাংলাদেশ” এবং “দূষণমুক্ত পরিবেশ গড়ি গাছ রোপন করে পৃথিবী জয় করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানিকগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সামাজিক সংগঠন ‘রাইট টক বাংলাদেশ’ (Right Talk Bangladesh)-এর মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করা হয়।
​বৃক্ষরোপণ কর্মসূচিতে সংগঠনের “সবাই মিলে বাংলা সাজাই” (Let’s Decorate Bangla Together) স্লোগানকে ধারণ করে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
​সংগঠনের নেতৃবৃন্দ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে মুক্ত রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। দেশকে সমৃদ্ধ ও সবুজময় করে গড়ে তুলতে তারা সর্বস্তরের মানুষকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
​উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং রাইট টক বাংলাদেশ-এর মানিকগঞ্জ জেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।
​আমন্ত্রিত অতিথিবৃন্দ:
​মুফতি মাওলানা সানাউল্লাহ, ইমাম, দৌলতপুর উপজেলা মডেল মসজিদ
​ইসমাইল হোসেন নিক্সন, আমেরিকান প্রবাসী
​মো. সালমান খান, সাধারণ সম্পাদক, দৌলতপুর উপজেলা প্রেসক্লাব
​মো. শাহ আলম, সাবেক সভাপতি, দৌলতপুর উপজেলা প্রেসক্লাব এবং কার্যকরী সদস্য, রাইট টক বাংলাদেশ, মানিকগঞ্জ জেলা শাখা
​এসকে রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক, উপজেলা সাংবাদিক সমিতি এবং সাবেক সাংগঠনিক সম্পাদক, রাইট টক বাংলাদেশ, মানিকগঞ্জ জেলা শাখা,মো. আমিনুল ইসলাম, সদস্য, দৌলতপুর উপজেলা প্রেসক্লাব,
রাইট টক বাংলাদেশ (মানিকগঞ্জ জেলা কমিটি):
​মাহবুব আলম রাসেল, সভাপতি
​মো. আব্দুল আল মামুন, সাধারণ সম্পাদক
​মো. নূরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক
​আব্দুর রউফ সাদেক, দপ্তর সম্পাদক
​মো. মিজানুর রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক
​মো. রবিউল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক,সদস্যবৃন্দ: আরিফুল ইসলাম, মো. আমিনুর রহমান, এনায়েত রহমান, মো. উজ্জ্বল হোসেন এবং আব্দুস সাত্তার প্রমুখ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ