ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কার্যদিবস আজ

🕙 প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৬ । ৭:১৯ এএম

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস আজ রোববার (২৬ জুলাই)। নানা ব্যস্ত কর্মসূচির মধ্য দিয়ে তিনি আজ তাঁর দায়িত্ব পালনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাচ্ছেন।

দিনের প্রথম কর্মসূচিতে সকাল ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাবেন তিনি। এরপর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।

আনুষ্ঠানিক কর্মসূচি সম্পন্ন করে দুপুরে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির নিয়মিত দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করার কথা রয়েছে তাঁর।

অন্যদিকে, সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুপুরের মধ্যেই বঙ্গভবন ছেড়ে গুলশানে তাঁর নিজ ফ্ল্যাটে উঠবেন বলে জানা গেছে। ইতোমধ্যে তাঁর নতুন আবাসে যাওয়ার সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ