সারাদেশ

মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার

মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বারাহী জান্নাকান্দি গ্রামে একই পরিবারের তিনজন নিহত

মানিকগঞ্জ সদর উপজেলায় ঘরের ভেতর থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ । শনিবার দুপুরে কৃষ্ণপুর ইউনিয়নের বারাহী জান্নাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—একরাম মোল্লা (৪০), তার স্ত্রী প্রিয়াঙ্কা ও দেড় বছরের মেয়ে অ্যালিজা। একরাম মোল্লা ওই গ্রামের নুর হক ডাক্তারের ছেলে।

পুলিশের ধারণা, স্ত্রী ও মেয়েকে হত্যার পর একরাম মোল্লা ঘরের ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, একরাম মোল্লা প্রবাসে ছিলেন। কিছুদিন আগে তিনি দেশে ফিরেছেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে বা পারিবারিক কোনো বিরোধ ছিল কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

এ বিভাগের আরও সংবাদ