মানিকগঞ্জের শিবালয়ের যমুনাবাদ এলাকায় গ্রামীণ মানুষের স্বাস্থ্য সেবা দেয়ার লক্ষ্যে রুরাল হেলথ ডেভেলপমেন্ট প্রোগাম (আর এইচ ডি পি) সাসটেইনেবল প্রাগ্রেস ফাউন্ডেশন প্রকল্পের আওতায় হাসপাতালের ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যমুনাবাদ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কার্ড সলিউশনস নামের একটি সেবামুলক প্রতিষ্ঠান আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন।
এতে জমিদাতা ’শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের’ মহাসচিব ও মানবতার ফেরিওয়ালা নামে ক্ষ্যাত মোহাম্মদ মোজাম্মেল হোসেন মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, যমুনাবাদ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক মো. আবু বক্কর সিদ্দিক, আর এইচ ডি পি’র প্রজেক্ট ম্যানেজার মো.নাজমুল হক, কার্ড সলিউশসন এর পরিচালক রাকিবুল কুদ্দুস,আবু হাছিব চৌধুরী,মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও শিবালয় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আব্দুল কাদের খান,শতরূপা মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব মাওলানা মুহিদুল ইসলাম,শিমুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো. রহিজ উদ্দিন, যমুনাবাদ বায়তুল মামুর জামে মসজিদ ও কবরস্থানের সাধারণ সম্পদাক মো.কাদের প্রামাণিক প্রমুখ।
এসময় বক্তারা বলেন, পল্লী অঞ্চলের মানুষের সাধারণ স্বাস্থ্য সেবা এবং গর্ভবর্তী নারীদেরকে সিজারিয়ান অপারেশন পরিহার করে স্বাভাবিক ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব করানের লক্ষে এ হাসপাতাল নির্মণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি অন্যান্য স্বাস্থ্য সেবাও প্রদান করা হবে এ হাসপাতাল থেকে। এ হাসপাতালে গর্ভবর্তী নারীদের সন্তান প্রসবের জন্য সার্বক্ষণিক প্রশিক্ষণপ্রাপ্ত দাই, গাইনি ডাক্তার ও নার্চসহ ১২/১৪ জন স্টাফ থাকবে।





