শিরোনাম
Advertisement
প্রধান সংবাদ

শাপলা চত্বরের ঘটনায় ৫৮ জন নিহতের প্রমাণ, তদন্তে ট্রাইব্যুনাল

Advertisement
ছবি: সংগৃহীত

আরও পড়ুন

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সারাদেশে অন্তত ৫৮ জনকে হত্যার প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ তথ্য জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

মঙ্গলবার (৫ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় ১ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।

চিফ প্রসিকিউটর জানান, নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এবং বিভিন্ন উৎস থেকে সংগৃহীত তথ্য-প্রমাণের ভিত্তিতে এসব হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত হওয়া গেছে। তিনি বলেন, হেফাজতে ইসলামের পূর্বঘোষিত কর্মসূচি এবং ঢাকায় অবস্থান নেওয়ার পরিকল্পনার প্রেক্ষাপটে এ ঘটনা ঘটে। এ পরিস্থিতি মোকাবিলায় কঠোর অবস্থান নেওয়ার কথাও বলা হয়েছিল।

তিনি এই ঘটনাকে ‘সিস্টেমেটিক’, ‘ওয়াইডস্প্রেড অ্যাটাক’ এবং ‘টার্গেটেড কিলিং’ হিসেবে আখ্যায়িত করেন। পাশাপাশি, নিহত প্রত্যেক ব্যক্তির বিষয়ে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ বিভাগের আরও সংবাদ