প্রকল্প ব্যয়ে মিতব্যয়ী হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

🕙 প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৬ । ১:০৯ পিএম

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় প্রকল্প বাস্তবায়নে ব্যয় কমিয়ে আনা এবং খরচের যৌক্তিকতা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভা শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি সাংবাদিকদের জানান, প্রকল্প ব্যয়ের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনা অত্যন্ত স্পষ্ট। তিনি বলেন, “আমাদের সাশ্রয়ী হতে হবে ব্যয়ের দিক থেকে। পাশাপাশি কোন খাতে কত ব্যয় হচ্ছে, সেগুলোর যৌক্তিকতা যাচাই-বাছাই করতেও নির্দেশ দেওয়া হয়েছে।”

প্রতিমন্ত্রী আরও জানান, একনেক সভায় মোট ১৭টি প্রকল্প উপস্থাপন করা হয়। এর মধ্যে ১৫টি প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং অধিকাংশ প্রকল্প অনুমোদন পেয়েছে। কিছু প্রকল্প শর্তসাপেক্ষে অনুমোদিত হয়েছে, আর কয়েকটির বিষয়ে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করতে এই নির্দেশনাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ