শিরোনাম
Advertisement
প্রধান সংবাদ

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন: নিয়ন্ত্রণে এলেও মিলল ৫ মরদেহ

Advertisement
ছবি: সংগৃহীত

রাজধানীর কদমতলীতে একটি গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে এলেও ঘটনাস্থল থেকে ৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস এ তথ্য নিশ্চিত করেছে।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে ৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি এবং এ বিষয়ে অনুসন্ধান চলছে।

তিনি আরও জানান, এ ঘটনায় একজন পুরুষ গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে দুপুরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, দুপুর ১টা ১৩ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়া যায়।

আগুনের তীব্রতা বিবেচনায় একে একে মোট ৭টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। তাদের প্রায় সোয়া এক ঘণ্টার প্রচেষ্টায় বিকেল ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিস জানায়, দ্রুত পদক্ষেপের কারণে আগুন পাশের স্থাপনাগুলোতে ছড়িয়ে পড়া থেকে রোধ করা গেছে। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

এ বিভাগের আরও সংবাদ