মানিকগঞ্জে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইউনিকো হসপিটাল ও মানিকগঞ্জ ইউনাইটেড হসপিটালের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প। আগামী ৩০ নভেম্বর ২০২৬, সোমবার মানিকগঞ্জ ইউনাইটেড হসপিটালে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হবে।
এ ক্যাম্পে বিভিন্ন বিভাগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করবেন। চিকিৎসাসেবা প্রদানকারী বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে রয়েছেন— শিশু সার্জারির সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. শামস-উদ-দীন ইলিয়াস খান, জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জারির কনসালটেন্ট ডা. মো. মাসুদার রহমান, কার্ডিওথোরাসিক ও ভাস্কুলার সার্জারির অ্যাসোসিয়েট কনসালটেন্ট ডা. সিদ্ধার্থ সংকর হাওলাদার এবং প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. নাজিয়া জিহান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩০ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ ক্যাম্পের কার্যক্রম চলবে। ক্যাম্পের স্থান নির্ধারণ করা হয়েছে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন আই-মিনি শপিং কমপ্লেক্সে অবস্থিত মানিকগঞ্জ ইউনাইটেড হসপিটাল।
স্বাস্থ্যসেবা গ্রহণে আগ্রহীদের আগাম রেজিস্ট্রেশন ও সিরিয়ালের জন্য ০১৩০১-২৮০২৮০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।





