শিরোনাম
Advertisement
সারাদেশ

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে মানিকগঞ্জে ১ হাজার ১০০ গবাদিপশু ও হাঁস-মুরগিকে টিকাদান

Advertisement

“স্বাবলম্বী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে
‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’ উদযাপন উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নে ১ হাজার ১০০টি গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা প্রদান (ভ্যাক্সিনেশন) এবং কৃমিনাশক ওষুধ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বার্থা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনে এলাকার খামারি ও সাধারণ মানুষ তাদের পালিত গরু, ছাগল, ভেড়া এবং হাঁস-মুরগি স্বতঃস্ফূর্তভাবে নিয়ে আসেন। দিনব্যাপী এ কার্যক্রমে মোট ১ হাজার ১০০টি গবাদিপশু ও হাঁস-মুরগিকে বিনামূল্যে রোগ প্রতিরোধক টিকা ও কৃমিনাশক ওষুধ দেওয়া হয়।

কর্মসূচিতে মানিকগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনির হোসেন উপস্থিত থেকে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের তাৎপর্য তুলে ধরেন। এ সময় তিনি বলেন, প্রাণিসম্পদের সুরক্ষা ও রোগবালাই প্রতিরোধে নিয়মিত ভ্যাক্সিনেশন এবং কৃমিনাশক প্রয়োগ অত্যন্ত জরুরি। দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ ও বেকারত্ব দূরীকরণে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে বেতিলা-মিতরা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মনিরুজ্জামান রনি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় খামারি এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ