শিরোনাম
Advertisement
সারাদেশ

প্রশিকার সদস্যের মৃত্যুতে সঞ্চয়ের দ্বিগুণ আর্থিক সহায়তা

Advertisement

দারিদ্র্যপীড়িত মানুষের আর্থিক নিরাপত্তা ও পারিবারিক সংকট মোকাবিলায় সদস্যের মৃত্যুর পর তার পরিবারের পাশে দাঁড়াচ্ছে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র। সংগঠিত সমিতির কর্মক্ষম দলীয় কোনো সদস্য মারা গেলে তার পরিবারের হাতে সদস্যের সঞ্চিত অর্থের দ্বিগুণ পরিমাণ অর্থ সহায়তা দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রশিকার উত্তরখান শাখার উদ্যোগে সদস্যের মৃত্যুজনিত ক্ষতিপূরণ প্রদান অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিকার উপপ্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান খান মিয়া। প্রধান আলোচক ছিলেন প্রশিকার পরিচালক মো. আনোয়ারুল ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রশিকার উপপরিচালক মো. আফজাল হোসেন গাজী। এ সময় প্রশিকার উপপরিচালক মো. শাহাদাত হোসেন এবং উত্তরখান শাখার এলাকা ব্যবস্থাপক মোহাম্মদ সেলিম উদ্দিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ১৯৭৬ সাল থেকে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র দেশের দারিদ্র্য বিমোচনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি বহুমুখী উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে সংগঠিত সমিতির কর্মক্ষম দলীয় কোনো সদস্যের মৃত্যু হলে তাঁর পরিবারের আর্থিক সংকট কিছুটা লাঘব করতে সঞ্চিত অর্থের দ্বিগুণ পরিমাণ অর্থ সহায়তা দেওয়া হয়।
প্রশিকার এ উদ্যোগের মাধ্যমে সদস্যের মৃত্যুর পর তার অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি আর্থিক নিরাপত্তা ও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ