শিরোনাম
Advertisement
প্রধান সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

Advertisement
ছবি: সংগৃহীত

আরও পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার পর শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। অধিবেশনের সভাপতি খন্দকার মোশাররফ হোসেন জানান, স্পিকার পদে নির্বাচনের জন্য একটিমাত্র মনোনয়নপত্র জমা পড়েছে। সেই মনোনয়নটি ছিল মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের পক্ষে।

একক মনোনয়ন থাকায় তাকে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।

এর আগে অধিবেশনের শুরুতে খন্দকার মোশাররফ হোসেনকে প্রথম অধিবেশনের সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। তার সভাপতিত্বেই স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়।

নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতির সঙ্গে যুক্ত এবং বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার নেতৃত্বে নতুন সংসদ কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এ বিভাগের আরও সংবাদ