দৌলতপুরে ১০৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

🕙 প্রকাশিত : ৩ সেপ্টেম্বর, ২০২৬ । ১২:২৩ পিএম

মানিকগঞ্জের দৌলতপুরে মাদকবিরোধী এক অভিযান পরিচালনা করে ১০৫ পিস ইয়াবাসহ মোঃ নুরুল ইসলাম খান (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

​বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দৌলতপুর থানাধীন যুগিন্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত নুরুল ইসলাম খান ওই এলাকার মহর খানের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জের উপপরিদর্শক মোর্শেদ আলমের নেতৃত্বে একটি রেইডিং পার্টি যুগিন্দা এলাকায় নুরুল ইসলাম খানের বসতঘরে অভিযান চালায়। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ঘরের ভেতর থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির কোঁচড় থেকে একটি পলিথিনের প্যাকেটে রক্ষিত ১০৫ পিস (১০.৫ গ্রাম) অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩১ হাজার ৫০০ টাকা।

​এ ঘটনায় উপপরিদর্শক মোর্শেদ আলম বাদী হয়ে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) ধারার ১০(ক) সারণীতে একটি মামলা দায়ের করেছেন (মামলা নম্বর-২, জিআর নম্বর-১২১)। মামলাটির তদন্ত ভার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জের ওপর ন্যস্ত করা হয়েছে।

​এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার সরকার জানায়, এলাকায় অন্যান্য মাদকবিরোধী অভিযান পরিচালনার কারণে এজাহার দাখিলে কিছুটা বিলম্ব হলেও আসামিকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ