দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা প্রদান করেন- শায়লা কবির

🕙 প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৬ । ৪:০৮ পিএম

পদ্মা-যমুনা নদী ভাঙনে সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে আনভীর বসুন্ধরা গ্রুপ( এবিজি ) ফাউন্ডেশন। বসুন্ধরা গ্রুপের এ প্রতিষ্ঠানের মানবিক উদ্যোগের অংশ হিসেবে মানিকগঞ্জের দৌলতপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মানিক সহায়তা নিয়ে হাজির হয়ে আসহায় মানুষের পাশে মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির এর সহধর্মিনী শায়লা কবির।

৩১ জুলাই শুক্রবার বিকেলে উপজেলার বাঁচামরা ইউনিয়ন সাব ইউনিয়ন পরিষদ মাঠে কল্যাণপুর ২ শতাধিক পরিবারের মাঝে বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিএনপির সাবেক সভাপতি মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির এর সহধর্মিনী শায়লা কবির।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক আহমেদ দিপু।

এসময় বক্তব্য দৌলতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুল মতিন মাস্টার , উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান,বাচামারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইউনুস আলী ও বাঁচামারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।

​অনুষ্ঠানে প্রধান অতিথি শায়লা কবির বলেন, “নদী ভাঙন এ অঞ্চলের মানুষের জীবন ও জীবিকাকে প্রতিনিয়ত অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়। বসতভিটা হারিয়ে সহায়-সম্বলহীন হয়ে পড়া এই প্রান্তিক ও দুস্থ মানুষগুলোর পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। তাদের দুর্ভোগ কমাতে এবং সংকটকালীন মুহূর্তে সহায়তার হাত বাড়িয়ে দিতেই বসুন্ধরা গ্রুপের (আনভীর) এবিজি ফাউন্ডেশন ধারাবাহিকভাবে এ ধরনের উদ্যোগ গ্রহণ করে আসছে। মানবিক ও সামাজিক দায়িত্ববোধ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নয়নে আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এছাড়া তিনি আরোও বলেন আপনাদের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির আপনাদের চরবাসীর জন্য স্থায়ী ভাবে নদী শাসনের ব্যাবস্থা করছেন এবং আপনাদের নিরাপত্তার জন্য কল্যাণপুরে পুলিশ ফাঁড়ি হবে এবং একটি আধুনিক হাসপাতাল সহ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইপিজেড করার চিন্তা করছেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ