মানিকগঞ্জ পৌর কৃষকদলের ব্যতিক্রমী উদ্যোগ: পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও মাদক বিরোধী কর্মসূচি অনুষ্ঠিত

🕙 প্রকাশিত : ৩০ জুন, ২০২৬ । ৪:২৬ পিএম

❝পরিচ্ছন্ন শহর, সবুজ আগামী, মাদকমুক্ত সমাজ—এটাই আমাদের অঙ্গীকার❞—এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে এক ব্যতিক্রমী ও জনকল্যাণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ৩০ জুন ২০২৬ ইং, মানিকগঞ্জ পৌর কৃষকদলের উদ্যোগে ওয়ার্ড ভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও চারা বিতরণ এবং মাদক বিরোধী সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।
​মানিকগঞ্জ জেলা কৃষকদলের সার্বিক সহযোগিতায় পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে এই কর্মসূচি একযোগে পরিচালিত হয়।
​দিনব্যাপী আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি ও পথপ্রদর্শক হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা কৃষকদলের সংগ্রামী সভাপতি গোলাম কিবরিয়া সাইদ এবং বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল।
​কর্মসূচি চলাকালে নেতৃবৃন্দ নিজ হাতে রাস্তার আবর্জনা পরিষ্কার করে পরিচ্ছন্নতা অভিযানের সূচনা করেন। এরপর স্থানীয় জনসাধারণের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ করা হয়। একই সাথে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে মাদক বিরোধী লিফলেট বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
​নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে পরিবেশ রক্ষা এবং মাদক নির্মূলের কোনো বিকল্প নেই। মানিকগঞ্জ পৌরসভাকে একটি আদর্শ, সবুজ ও মাদকমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে কৃষকদলের এই সামাজিক ও মানবিক প্রচেষ্টা আগামীতেও ওয়ার্ড ভিত্তিক চলমান থাকবে।
​অনুষ্ঠানে পৌর ও জেলা কৃষকদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ