শেষদিনেও ভিড়: মানিকগঞ্জে ভূমি উন্নয়ন মেলায় মিলছে সব সমাধান

শফিকুল ইসলাম সুমননিজস্ব প্রতিবেদক
🕙 প্রকাশিত : ২১ মে, ২০২৬ । ১:৩৯ পিএম

মানিকগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের আঙিনায় আয়োজিত ‘ভূমি সেবা মেলা ২০২৬’-এ ব্যস্ত সময় পার করছেন ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। মেলায় আসা ভূমি মালিকদের বিভিন্ন সমস্যার তাৎক্ষণিক সমাধান ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২১ মে) মেলার শেষ দিনেও সেবাগ্রহীতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মেলায় আসা সাধারণ মানুষকে ই-নামজারি (মিউটেশন), জমির খাজনা (ভূমি উন্নয়ন কর) পরিশোধ এবং নামজারি সংক্রান্ত বিভিন্ন জটিলতা নিয়ে কর্মকর্তাদের সাথে কথা বলতে দেখা যায়। হয়রানি

বিস্তারিত জানতে 01613880044

ছাড়া এক জায়গায় সব সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন দূর-দূরান্ত থেকে আসা সেবাগ্রহীতারা।

জাগীর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মামুন রেজা জানান, “ডিজিটাল ও অনলাইন পদ্ধতি চালু হওয়ায় জমি মালিকগণ এখন খুব সহজেই এবং কোনো ঝামেলা ছাড়াই তাদের কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন। ৩ দিনব্যাপী এই মেলায় প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০ জন সেবাগ্রহীতাকে আমরা সরাসরি সেবা ও পরামর্শ প্রদান করেছি।”

উপস্থিত সেবাগ্রহীতারা জানান, একই ছাদের নিচে নামজারি ও খাজনা পরিশোধের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো এত সহজে করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। প্রতি বছর এ ধরনের মেলার আয়োজন করা হলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ