শনিবার

১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘিওরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

🕙 প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৬ । ৯:৫৭ পূর্বাহ্ণ

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করেছে ঘিওর উপজেলা প্রশাসন।
২১ ফেব্রুয়ারি শনিবার সকালে ঘিওর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাশিতা – তুল ইসলাম ।

সভায় ভাষা শহীদদের আত্মত্যাগের ইতিহাস, বাংলা ভাষার মর্যাদা রক্ষা এবং নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার চর্চা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির আত্মপরিচয়ের ভিত্তি রচনা করেছে। শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়েই অর্জিত হয়েছে মাতৃভাষার অধিকার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভুমি ) মোঃ তানভীর আহমেদ, ঘিওর থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, উপজেলা কৃষি অফিসার তহমিনা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ পার্বতী পাল, উপজেলা মৎস্য কর্মকর্তা তাহমিনা আক্তার, ঘিওর থানা ওসি ( তদন্ত ) আব্দুর রাজ্জাকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ