দৌলতপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

🕙 প্রকাশিত : ২৭ জুন, ২০২৬ । ৪:৫০ পিএম

মানিকগঞ্জের দৌলতপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে এই সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেহেরুবা পান্নার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিয়ান নুরেন।

সভায় স্বাস্থ্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা আসন্ন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যকর করার নানা দিক ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা শতভাগ পূরণ করতে এবং ক্যাম্পেইন চলাকালীন কোনো শিশু যেন বাদ না পড়ে, সে বিষয়ে মাঠপর্যায়ের কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

জানা গেছে, চলতি বছর দৌলতপুর উপজেলায় ৬-১১ মাস বয়সী ২,০৯,৬৬ জন এবং ১২-৫৯ মাস বয়সী ২,৪৯,৯০ জন শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মৃদুল আচার্য, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ ফেরদৌস মাহমুদ, এমওডিসি ডাঃ এনামুল করিম রাসেল, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শাহ আলম, সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম, মসজিদের ইমাম আব্দুল কাদেরসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা।

সভায় বক্তারা শিশুদের অপুষ্টি দূরীকরণ এবং অন্ধত্ব প্রতিরোধে এই ক্যাম্পেইন সফল করতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ